এ বছর আলমডাঙ্গা দারুস সুন্নাহ একাডেমি নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। ৭৭ জন শিক্ষার্থী এ বছর এ প্রতিষ্ঠান থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে। সকলেই পরীক্ষায় উত্তীর্ণ হয়। ৩৯ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মেধা তালিকায় সেরা ২০-এ স্থান পেয়েছে ১৪ জন।
শুক্রবার (৩০ জানুয়ারি) কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। কৃতি ছাত্রছাত্রীদের হাতে নূরানী তা'লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ ও দারুস সুন্নাহ একাডেমির সৌজন্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ ইমাদুল হক। অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষে শতভাগ উপস্থিতির জন্য শিক্ষক হাফেজ মাও. নাহিদ হাসান ও জুয়েল রানাকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ একাডেমির পরিচালক ফেরà¦