রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৯ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‎শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদ চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন ৪ পাঠ্যবইয়ের অনুমোদন দিল সরকার  সৌদি আরবে অভিযান: ৮ হাজার প্রবাসীকে ফেরত, গ্রেপ্তার ১৩ হাজারের বেশি  বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত, ঘূর্ণিঝড় অর্ণবের শঙ্কায় ভারতের উপকূলে সতর্কতা  প্রধানমন্ত্রীর জাপান সফরসঙ্গী হচ্ছেন হেফাজত নেতা মাওলানা ইসলামাবাদী মসজিদে নববীতে রওজা জিয়ারত: প্রবেশের আদব, সালাম ও দোয়ার পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে আগামী নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে প্রাণ গেল ৫ শিশুর  ওযু ছাড়া ছোট শিশুদের কুরআন স্পর্শে বাধা নেই, কী বলছে ফিকহ? ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, পর্যটক ভ্রমণে বাড়ছে আগ্রহ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়, প্রাণহানি বেড়ে ১০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভয়াবহ তুষারঝড়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে যুক্তরাষ্ট্রে। তীব্র ঠাণ্ডায় এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। উত্তর ক্যারোলিনাসহ বেশ কিছু অংশে এক ফুটেরও বেশি তুষারপাতের পর এখন বাসিন্দারা বিপজ্জনক শৈত্যপ্রবাহে দুর্বিষহ দিন কাটাচ্ছেন।সূত্র: সিবিসি নিউজ

ইতোমধ্যে উত্তর ক্যারোলিনার কান্নাপোলিসে ১৪ ইঞ্চি এবং শার্লট ও গ্রিনভিলের মতো শহরগুলোতে ১১ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। শার্লট শহরের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ তুষারপাতের ঘটনা। এ ছাড়া দক্ষিণ ক্যারোলিনা, জর্জিয়া এবং ভার্জিনিয়াতেও উল্লেখযোগ্য পরিমাণে তুষারপাত হয়েছে।

জানা যায়, তীব্র শীত ও পিচ্ছিল রাস্তার কারণে উত্তর ক্যারোলিনায় এক হাজারেরও বেশি যানবাহন সংঘর্ষের ঘটনা ঘটেছে। অঙ্গরাজ্যটির গভর্নর জোশ স্টেইন জানান, সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত এক সপ্তাহে প্রতিকূল আবহাওয়ায় দেশজুড়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গভর্নর এখনও রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন।

এদিকে ফ্লোরিডায় গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে। ভেরো বিচ ও মেলবোর্নে তাপমাত্রা রেকর্ড পরিমাণ কমে যথাক্রমে ২৭ ও ২৬ ডিগ্রিতে নেমে এসেছে, যা গত কয়েক দশকের ফেব্রুয়ারির রেকর্ড ভেঙে দিয়েছে। নিউ ইয়র্কসহ পূর্ব উপকূল বরাবর ঘণ্টায় ২০ থেকে ৩০ মাইল বেগে বাতাস বইছে, যা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে নতুন সপ্তাহ শুরু হওয়ার সাথে সাথে উত্তর-পূর্বাঞ্চলের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং বাতাসের গতি কমে আসার সম্ভাবনা রয়েছে। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ