মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তায় মার্কিন সামরিক উপস্থিতি আর ‘যথেষ্ট নয়’: কাতার ১০ মাসে হাফেজা হলেন ১৪ বছরের তানজিলা

সরকারি আমন্ত্রণে বাংলাদেশ সফরে আফগান উপমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্য সম্পর্ক জোরদার করতে  ঢাকা সফর করছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ। এই সফরে তিনি দুই দেশের মধ্যে সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ (কার্গো ফ্লাইট) চলাচল এবং বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানির ওপর বিশেষ জোর দিয়েছেন।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের কোনো উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের এটাই প্রথম বাংলাদেশ সফর। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আমন্ত্রণে পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলটি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

সফরকালে আহমাদুল্লাহ জাহিদ বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি প্রস্তাব করেন, কাবুল থেকে সরাসরি কার্গো ফ্লাইটে বাংলাদেশে ফলমূল পাঠানো হবে এবং ফিরতি ফ্লাইটে বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ পরিবহন করা হবে। এ ছাড়া, তিনি দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি স্বাক্ষর এবং শুল্কমুক্ত বাণিজ্য সুবিধার বিষয়েও আলোচনা করেন।

বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই বাংলাদেশের ওষুধের দখলে। এই খাতের সম্ভাবনা যাচাই করতে আফগান উপমন্ত্রী আগামীকাল বুধবার দেশের শীর্ষস্থানীয় দুই ওষুধ কোম্পানি—স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাটা ফার্মাসিউটিক্যালস পরিদর্শনে যাবেন।

বাণিজ্য আলোচনার পাশাপাশি উপমন্ত্রী জাহিদ যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনে বাংলাদেশের উদ্যোক্তাদের বিনিয়োগের অনুরোধ জানিয়েছেন। তবে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান জানান, শুল্কমুক্ত সুবিধা বা বাণিজ্যচুক্তির মতো বিষয়গুলো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ, যা যথাযথ নিয়ম মেনেই এগোবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরেও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ দল বাংলাদেশের ওষুধ কারখানা পরিদর্শন করে গিয়েছিল, যা দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক আগ্রহের প্রতিফলন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ