ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫৯ আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ১১ দলীয় জোট ছেড়ে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের প্যাডে প্রার্থীদের নাম ও আসনের তালিকা প্রকাশ করা হয়।
এর আগে গত ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জায়ামাত ইসলামীসহ ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। সে সময় দলের থাকা বৈধ প্রার্থী অনুযায়ী ২৬৮টি আসনে লড়ার ইঙ্গিত দিয়েছিল। তবে নির্বাচন কমিশনের বাছাইপর্ব এবং পারস্পরিক সম্মানে কিছু আসনে প্রার্থী প্রত্যাহার শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
হাতপাখা নিয়ে কে কোন থেকে লড়বেন
পঞ্চগড়-২ মো. কামরুল হাসান প্রধান, ঠাকুরগাঁও-১ মো. খাদেমুল ইসলাম, ঠাকুরগাঁও-২ মো. রেজাউল করীম, ঠাকুরগাঁও-৩ মো. আল আমিন, দিনাজপুর-১ অ্যাডভোকেট মো. চাঁন মিঞা, দিনাজপুর-২ হা. মাও. মুহা. রেদওয়ানুল করীম রাবিদ, দিনাজপুর-৩ অধ্যক্