শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মুফতি মুবারকুল্লাহকে দেখতে হাসপাতালে আল-হাইয়ার প্রতিনিধি দল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস এবং বিশিষ্ট লেখক মুফতি মুবারকুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজ খবর নিয়েছে কওমি বোর্ডগুলোর নীতিনির্ধারক প্রতিষ্ঠান আল-হাইয়াতুল উলয়া লিলজামিয়াতিল কওমিয়ার একটি প্রতিনিধি দল। 

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রতিনিধি দলের সদস্যরা দেশের প্রবীণ এই আলেমের শয্যাপাশে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। 
প্রতিনিধি দলের সদস্যরা জানান, মুফতি মুবারকুল্লাহর একটি পা ভেঙে গেছে এবং বুকেও তিনি গুরুতর ব্যথা পেয়েছেন। তার একাধিক অপারেশন করতে হবে। সেই প্রস্তুতি চলছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। 

প্রতিনিধি দলে ছিলেন আল-হাইয়্যার কো-চেয়ারম্যান মাওলানা সাজিদুর রহমান, বেফাক মহাসচিব ও হাইয়্যা সদস্য মুফতি মাহফুজুল হক এবং হাইয়্যার সদস্য মুফতি এনামুল হক। 

গত রোববার (২৫ জানুয়ারি) হবিগঞ্জের বানিয়াচং থেকে মাহফিল শেষে ফেরার পথে রাত দুইটার দিকে নাসিরনগর থানার এলাকায় মুফতি মুবারকুল্লাহর গাড়ি খাদে পড়ে যায়। আহত অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয়। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আল খলিল হসপিটালে এক্সরের জন্য নেওয়া হয়। এক্সরে রিপোর্টে দেখা যায়, একটি পায়ে হাঁটু থেকে সামান্য উপরের দিকে পূর্ণ হাড় ভেঙে গেছে এবং বুকের দুটি হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ