বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রত্যেক শহীদের রক্তের প্রতিশোধ নেবে ইরান: মোজতবা খামেনি বিরোধী দলের ওয়াকআউট নিয়ে প্রশ্ন তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ ডিএমপির মার্চ মাসজুড়ে পরিশোধিত জ্বালানি তেল রফতানি নিষিদ্ধ করল চীন  ‘দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ’ যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জমিয়ত নেতার মৃত্যু, দলের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলার সহ-সভাপতি, ঘাটাইল উপজেলার সভাপতি, ঘাটাইল বাসস্ট্যান্ড জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট আলোচক অধ্যাপক ড. মুফতি নাসির উদ্দিন আল হুসাইনী ইন্তেকাল করেছেন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১১টায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি আকস্মিকভাবে ইন্তেকাল করেন।

তাঁর ইন্তেকালের সংবাদটি নিশ্চিত করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের জানাজার নামাজ নিজ গ্রাম জামুরিয়া চেয়ারম্যান বাড়িতে বাদ আসর অনুষ্ঠিত হয়।

মরহুম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের মনোনীত প্রার্থী ছিলেন।

তাঁর ইন্তেকালের গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

নেতৃদ্বয় শোকবার্তায় বলেন, তিনি ছিলেন জমিয়তের জন্য একজন নিবেদিত প্রাণ কর্মী। তিনি ঘাটাইল উপজেলার প্রতিটি ঘরে ঘরে জমিয়তের দাওয়াত পৌঁছানোর জন্য হাড় ভাঙ্গা মেহনত করেছেন। তাকে হারিয়ে আমরা শোকাহত।

আল্লাহ পাক মরহুমকে মাগফেরাত দান করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ