সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ।। ১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৬ জমাদিউস সানি ১৪৪৮


দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৬ সালের দাখিল পরীক্ষার সময়সূচি (রুটিন) প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ২১ এপ্রিল এবছরের পরীক্ষা শুরু হবে। আর প্রথম দিন বোর্ডের পরীক্ষা কুরআন পরীক্ষা অনুষ্ঠিত হবে।


সোমবার (২৬ জানুয়ারি) বোর্ডের নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের দাখিল পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হবে। প্রথম দিন ২১ এপ্রিল, মঙ্গলবার কুরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা দিয়ে শুরু হবে এ পরীক্ষা। ২৩ এপ্রিল বৃহস্পতিবার আরবি প্রথম পত্র, ২৬ এপ্রিল রোববার গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরপর ২৮ এপ্রিল মঙ্গলবার আরবি দ্বিতীয় পত্র, ৩০ এপ্রিল বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র, ৩ মে রোববার বাংলা দ্বিতীয় পত্র, ৫ মে মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র এবং ৭ মে বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

১০ মে রোববার হাদিস শরিফ, ১১ মে সোমবার আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। ১২ মে মঙ্গলবার একযোগে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা (তত্ত্বীয়), গার্হস্থ্যবিজ্ঞান (তত্ত্বীয়), মানতিক, উর্দু, ফার্সি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১৩ মে বুধবার ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), ১৪ মে বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১৭ মে রোববার রসায়ন (তত্ত্বীয়), তাজভিদ নসর ও নজম (মà§