রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা

জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ১০ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর দিনই তিনি জামায়াতের মনোনয়ন বঞ্চিত প্রার্থীর বাড়িতে ছুটে গেলেন এবং তার সহযোগিতা করলেন।

বুধবার (২১ জানুয়ারি) সকালে মাওলানা মুসলেহ উদ্দীন রাজু জামায়াতের প্রার্থী মাওলানা লোকমান আহমদের বাসায় যান। এসময় মাওলানা লোকমান আহমদ জোটের প্রার্থী রাজুকে বুকে নিয়ে একসাথে মাঠে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মাওলানা লোকমান আহমদের ত্যাগের নাজরানাকে শ্রদ্ধা জানিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। নির্বাচনে ১০ দলের হয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

এই আসনে মাওলানা রাজু ছাড়াও জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ও খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে জোটের স্বার্থে এই তিন প্রার্থীই ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান।

মাওলানা মুসলেহ উদ্দীন রাজুকে গত ৬ ডিসেম্বর প্রার্থী হিসেবে ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বরেণ্য বুজুর্গ আল্লামা নূরউদ্দীন আহমদ গহরপুরী রহ.-এর একমাত্র ছেলে। জামিয়া হোসাইনিয়া গহরপুরের মুহতামিম এবং কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি।

এই আসনে বিএনপির প্রার্থী করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালেককে। তার সঙ্গেই মাওলানা রাজুর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ