বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সাত জেলায় ১১ গুচ্ছগ্রাম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তরবঙ্গের সাত জেলায় ১১টি গুচ্ছগ্রাম নির্মাণ করবে সরকার। বাড়ি করার মত যাদের কোনো জমি বা টাকা নেই এসব মানুষের সুবিধায় নির্মিত হবে এসব গুচ্ছগ্রাম।

ঢাকায় বসেই ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই গ্রামগুলো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে এই ভিডিও কনফারেন্স করেন সরকার প্রধান। তিনি বলেন, দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার। তাদেরও নিজের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকার উপকারভোগীরা ভিডিও কনফারেন্সিং সুবিধা ব্যবহার করে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। পরে প্রধানমন্ত্রীও তাদের উদ্দেশে কথা বলেন।

অনুষ্ঠানে জানানো হয়, লালমনিরহাট সদর ও পাটগ্রাম, ফরিদপুর সদর, পঞ্চগড়ের দেবীগঞ্জ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের কাহারোল ও পার্বতীপুর, রংপুরের পীরগাছা ও গঙ্গাচড়া উপজেলা এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এই গুচ্ছগ্রামগুলো নির্মাণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর গৃহহীন পরিবারকে একটি করে ঘরের মালিকানা দেয়া হয়। এই মালিকানা পরিবারের গৃহকর্তা ও গৃহকর্তীর মধ্যে সমানভাবে বণ্টন করা হয়েছে। আর পূর্ব ঘোষণা অনুযায়ী কোনো কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ বা ছাড়াছাড়ি হলে মালিকানা থাকবে স্ত্রীর অধিকারে।

প্রধানমন্ত্রী বলেন, এখনও দেশে দুই লক্ষ ৮০ হাজার লোক গৃহহারা আছে। কিন্তু একটি মানুষও গৃহহারা থাকবে-সেটা তিনি মানবেন না। তিনি জানান, জেলা প্রশাসকদেরকে গৃহহীনদের তালিকা তৈরির জন্য নির্দেশ দেয়া হয়েছে।

শ্রমিকদের অধিকার দিন! শিল্প না থাকলে কি দিয়ে খাবেন? প্রধানমন্ত্রী

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ