বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হচ্ছেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হবে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সময়। তবে আজ সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেননি ছাত্রশিবিরের নেতারা।

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার শেষ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করবেন ছাত্রশিবিরের নেতারা। সংগঠনটির পক্ষ থেকে প্রাথমিকভাবে প্যানেলও চূড়ান্ত করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের পর আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করতে পারে ছাত্রশিবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনে ছাত্রশিবির ইনক্লুসিভ প্যানেল করার চেষ্টা করছে। যেখানে নারী, ভিন্ন ধর্মাবলম্বী ও পাহাড়ি শিক্ষার্থীদেরও দেখা যেতে পারে। এ ক্ষেত্রে ডাকসুর মূল তিনটি পদে ছাড় দেবে না সংগঠনটি।

ছাত্রশিবিরের একাধিক নেতা জানান, শীর্ষ তিনটি পদ তথা ভিপি, জিএস ও এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির ঢাবি শাখার সাবেক ও বর্তমান নেতারা। 

এ ক্ষেত্রে সহসভাপতি (ভিসি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্রশিবিরের ঢাবি শাখার সাবেক সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম। সাধারণ সম্পাদক (জিএস) পদে ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ঢাবি শাখার বর্তমান সেক্রেটারি মহিউদ্দিন খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জানা যায়, ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ১৮ সদস্যের। কমিটিতে থাকা ১৮ জনের সবাই ডাকসু নির্বাচনে প্রার্থী হতে পারেন। এ ছাড়া কমিটির বাইরে থাকা কর্মীরাও হল সংসদগুলোতে প্রার্থী হতে পারেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন জানিয়েছেন, আগামীকাল ১১টায় ছাত্রশিবিরের মনোনীত প্রার্থীরা ফরম উত্তোলন করবেন। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিকভাবে আমরা প্যানেল ঠিক করেছি, কারা নির্বাচনে লড়বেন। তবে চূড়ান্ত প্যানেল এখনো ঠিক হয়নি।

আগামীকাল মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন, সেদিন আমরা জানাব। আমরা একটি ইনক্লুসিভ প্যানেল করার চিন্তা-ভাবনা করছি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ