শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

জনগণের আকাঙ্ক্ষা অনুধাবন না করলে রাজনীতিতে ভবিষ্যৎ নেই: আমির খসরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন এসেছে। জনগণের মনে নতুন প্রত্যাশা ও আকাঙ্ক্ষার জন্ম নিয়েছে। যে রাজনৈতিক দল এই পরিবর্তনকে উপলব্ধি করতে পারবে না, জনগণের প্রত্যাশা বুঝতে ব্যর্থ হবে—তাদের জন্য বাংলাদেশে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই।

শনিবার (২৩ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্র আয়োজিত ‘ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা: জনগণের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে গণমাধ্যম বন্ধসহ নানা ঘটনা ঘটেছে, যা ছিল অবশ্যম্ভাবী। কারণ, জনগণকে বাইরে রেখে যারা ক্ষমতা আঁকড়ে ধরে রাখে, তাদের টিকে থাকার জন্য এ ধরনের দমন–নীতি গ্রহণ করা ছাড়া আর কোনো পথ থাকে না। তাই গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা ছিল তাদের টিকে থাকার শর্ত।

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের সময়ে শুধু গণমাধ্যম নয়, প্রকৃত ব্যবসায়ীরাও স্বাধীনভাবে ব্যবসা করার সুযোগ পাননি। তখন ব্যবসার ক্ষেত্র হয়ে উঠেছিল কেবল লুটপাটের হাতিয়ার। সাধারণ উদ্যোক্তারা যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি সাংবাদিকতার ক্ষেত্রেও প্রকৃত স্বাধীনতা ছিল না।

অর্থনীতি ও গণতন্ত্রের সম্পর্ক তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, রাজনীতিকে গণতান্ত্রিক করার পাশাপাশি অর্থনীতিকেও গণতন্ত্রায়ন করতে হবে। কেবল নির্বাচন বা ভোট দিলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। অর্থনীতির প্রতিটি স্তরে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একইভাবে মিডিয়াকেও গণতন্ত্রের আওতায় আনতে হবে। সাংবাদিকরা মুক্তভাবে কাজ করতে না পারলে গণতন্ত্র কার্যকর হবে না।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ