এবারের নির্বাচনকে ফ্যাসিবাদের পুনর্বাসন রোধের নির্বাচন বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১৭ আগস্ট) বিকেলে ঢাকার মোহাম্মদপুরে হলি উম্মাহ মিলনায়তনে (আমিরে মজলিসের ব্যক্তিগত কার্যালয়) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বিতীয়য় ধাপের দলীয় প্রার্থী তালিকা ঘোষণাকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর সবার আশা ছিল দীর্ঘদিন ধরে বাংলাদেশে চলে আসা দুর্বৃত্তায়নের রাজনীতির পরিবর্তন হবে। জাতীয় ঐকমত্য কমিশনে অনেক বিষয়ে ঐকমত্য গঠিত হলেà