শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামি আইন বাস্তবায়নে বাধা ক্ষমতার লোভ ও স্বার্থ: মাওলানা ফজলুর রহমান সমাজ ও রাষ্ট্রের কল্যাণে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: জমিয়ত সভাপতি ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ কাশ্মীরের মসজিদে অভিন্ন জুমার খুতবার প্রস্তাবে তীব্র প্রতিক্রিয়া জুমার দুই খুতবার মাঝখানে কোন দোয়া পড়বেন? মৌলভীবাজার জেলা জমিয়তের নতুন কমিটি গঠন যুক্তরাষ্ট্র সফরে যেসব কর্মসূচিতে যোগ দিচ্ছেন পীর সাহেব চরমোনাই কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ ছয় মাসে ৫৩৫২ মক্তব প্রতিষ্ঠা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা

ছয় মাসেই উমরা পালনকারীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

২০২৪ সালের শেষে সৌদি আরব কর্তৃপক্ষ অনুমান করেছিল, চলতি (২০২৫) সালে প্রায় দেড় কোটি মানুষ উমরা পালন করবেন। সেই লক্ষ্য বছরের প্রথম ছয় মাসেই পূরণ হয়েছে।

সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকসের তথ্যমতে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে উমরা পালনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৫২ লাখ ২২ হাজার ৪৯৭ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, উমরাকারীদের মধ্যে ২৪% সৌদি নাগরিক। তাদের মধ্যে ৬০.৫% পুরুষ ও ৩৯.৫% নারী। এ সময় বিদেশ থেকে ৬০ লাখের বেশি উমরাকারী সৌদি আরবে প্রবেশ করেন, যা আগের বছরের তুলনায় ১০.৭% বেশি। এর মধ্যে ৮২.২% আকাশপথে এসেছেন।

দেশের ভেতর থেকে উমরা করেছেন ৮৬ লাখ ৯৮ হাজার ৮৬৭ জন, যাদের ৫৮% ছিলেন প্রবাসী। অন্যদিকে, মদিনায় আগত মোট যাত্রীর সংখ্যা ছিল ৬৪ লাখ ৫২ হাজার ৬৯৬ জন, যার মধ্যে ৪৪ লাখ ১২ হাজার ৬৮৯ জন বিদেশি।

উমরা সহজ করতে মক্কা ও মদিনার ১৫টি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা আধুনিকায়ন করা হয়েছে। সৌদি গণমাধ্যম ওকাজ জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৪০টি স্থাপনা সংস্কার এবং উমরাকারীর বার্ষিক সংখ্যা তিন কোটিতে