শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ।। ৩০ শ্রাবণ ১৪৩৩ ।। ১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ভারতের স্বাধীনতা দিবসে দারুল উলুম দেওবন্দে ছুটি, নানা আয়োজন বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষা থেকে কার্যক্রম অনলাইনে ‘রাষ্ট্রের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে কেন্দ্রীভূত থাকা ঝুঁকিপূর্ণ’ ইসলাম গ্রহণের ৫ মাসে কোরআন মুখস্ত করে মক্কার আন্তর্জাতিক প্রতিযোগিতায় বুরুন্ডির নওমুসলিম বিনত্রা হাসিনার রাজনীতিতে ফেরার ইচ্ছা ‘মামার বাড়ির আবদার’: রিজভী মাদ্রাসাছাত্রের তেল-গ্যাস ছাড়া মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বিদ্যুৎ আবিষ্কার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলনে থাকছেন দেশের শীর্ষ আলেমরা আফগানিস্তানে বোমা হামলায় মেয়র নিহত ইমাম ও মুয়াজ্জিনদের দক্ষ করে তুলতে একযোগে চলছে আস-সুন্নাহর কর্মশালা যুব জমিয়তের সভাপতি ইসহাক কামাল, সাধারণ সম্পাদক চৌধুরী নাসির

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল। শনিবার বিকেলে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। দলে আরও ছিলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা‘ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

পরে এক প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের জানান, সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক বাণিজ্য, সার্ককে শক্তিশালীকরণ ও মুসলিম রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি ফিলিস্তিন ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

তিনি বলেন, “বাংলাদেশের পররাষ্ট্রনীতি গত ১৫ বছর কিছুটা একপেশে ছিল। আমরা মনে করি, প্রতিবেশীসহ সব মুসলিম দেশের সঙ্গে সুসম্পর্ক থাকা জরুরি।”

আসন্ন জাতীয় নির্বাচন বা একাত্তরের অমীমাংসিত বিষয় নিয়ে কোন আলোচনা হয়নি বলে ডা. তাহের স্পষ্ট করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ