রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১৮ মাঘ ১৪৩২ ।। ১৩ শাবান ১৪৪৭


ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে জমিয়তের প্রচারণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক সঙ্গে শনিবার (৩১ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন জমিয়ত ঢাকা মহানগর উত্তরের আওতাধীন পল্লবী ও রূপনগর জমিয়তের নেতারা। পরে তারা ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণা চালান।

এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কৌশল, বিএনপি জমিয়ত যৌথ সাংগঠনিক সমন্বয় এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

বিএনপি, জমিয়ত ও আসন সমঝোতার ভিত্তিতে জোটের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ প্রতিশ্রুতিবদ্ধ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ