বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা 

‘ওয়াজ মাহফিল নিয়ে প্রধান উপদেষ্টা কোনো বক্তব্য দেননি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যে বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তা নাকচ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টা এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে জানানো হয়েছে তার কার্যালয় থেকে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক বার্তায় এই কথা বলা হয়।

বার্তায় বলা হয়, কয়েকটি সংবাদপত্রে প্রকাশিত সংবাদে দাবি করা হয়েছে, গতকাল সোমবার (১৭ নভেম্বর ২০২৫) প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসকরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন ওয়াজ-মাহফিলে রাজনৈতিক বক্তব্য প্রদান বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য।

প্রকৃতপক্ষে ওই বৈঠকে দুইজন জেলা প্রশাসক ও একজন বিভাগীয় কমিশনার বক্তব্য রাখলেও এমন কোনো আলোচনা কেউই করেননি।

প্রেস উইং থেকে বলা হয়, জেলা প্রশাসকদের উদ্দেশে দেওয়া দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান উপদেষ্টাও এ ধরনের কোনো মন্তব্য করেননি। তাঁর পুরো বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে প্রকাশ হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো সত্য নয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ