বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা বুয়েট শিক্ষার্থী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে আটক ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠিয়েছেন আদালত।

‎বুধবার (২২ অক্টোবর) ভোরে বুয়েটের আহসানুল্লাহ হল থেকে তাকে গ্রেফতার চকবাজার থানা পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

‎শিক্ষার্থীরা জানান, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ট্রিপল-ই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বহিষ্কার করে।

বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক এ কে এম মাসুদ বলেন, বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বহিষ্কার আদেশ জারি করেছে।

‎বুধবার (২২ অক্টোবর) দুপুরে চকবাজার থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ হাসান আলী জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুসারে বুয়েট কর্তৃপক্ষ শ্রীশান্ত রায়ের বিরুদ্ধে মামলা করেছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

বুয়েটের শিক্ষার্থীরা অভিযোগ করেন, শ্রীশান্ত রায় সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন এবং অনৈতিক কার্যক্রমে জড়িত ছিলেন। শিক্ষার্থীরা এ সংক্রান্ত একাধিক প্রমাণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেন।

‎বিষয়টি নিশ্চিত করে ডিএমপি চকবাজার মডেল থানার ওসি সৈয়দ আশরাফুজ্জামান বলেন, তার নামে বুয়েট কর্তৃপক্ষ মামলা করেছে। মামলায় আদালতের আদেশে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ