বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক পাঠাও (রাইড শেয়ারিং) চালক নিহত হয়েছেন। 

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার সময় হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় সপরিবারে বসবাস করতেন।

উদ্ধারকারী নিহতের প্রতিবেশী মো. কামরুজ্জামান জানিয়েছেন, আব্দুল হামিদ খাঁন পাঠাও চালক ছিলেন। রোববার রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল দুই নম্বর গেইটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। 

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ