মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৪ ভাদ্র ১৪৩৩ ।। ২৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ে স্থান পাচ্ছে জুলাই অভ্যুত্থানের নানা বিষয় হজের ব্যয় কমাতে বড় অঙ্কের খরচ কমিয়েছে সরকার: ধর্মমন্ত্রী মাওলানা যাইনুল আবিদীনের ‘লামাজহাবী: মুখ ও মুখোশ’ গ্রন্থের পাঠোন্মোচন রাতে চার দশক পর জাতিসংঘের সভাপতির দায়িত্বে বাংলাদেশ থানা থেকে লুট হওয়া সরকারি অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, শোক জানালেন প্রবাসীকল্যাণমন্ত্রী রোগীর মৃত্যু ঘিরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে উত্তেজনা, ভাঙচুর সৌদি আরবে হামলা নিয়ে হুথি কর্মকর্তার প্রশংসা মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে কথা কাটাকাটি, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি দেশে ৮,২২৯টি এমপিওভুক্ত মাদরাসা রয়েছে: শিক্ষামন্ত্রী

সেবার ঘাটতিতে ১,৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমরাহ যাত্রীদের সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ১ হাজার ৮০০টি বিদেশি ট্রাভেল এজেন্সির সঙ্গে চুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। রবিবার (২ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। বর্তমানে ওমরাহ খাতে নিবন্ধিত প্রায় ৫ হাজার ৮০০টি এজেন্সির মধ্যে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, নিয়মিত মূল্যায়নের অংশ হিসেবে এজেন্সিগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হলে সেবার গুণগত মান ও কর্মদক্ষতায় গুরুতর ঘাটতি ধরা পড়ে। এ কারণে সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে অভ্যন্তরীণ ত্রুটি সংশোধন ও সেবার মান উন্নয়নের জন্য ১০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, স্থগিতাদেশ আপাতত কেবল নতুন ওমরাহ ভিসা ইস্যুর ক্ষেত্রে প্রযোজ্য হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ এবং প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করতে পারলে এসব এজেন্সির চুক্তি পুনরায় কার্যকর করা হবে। মূলত এজেন্সিগুলোকে নিয়মের আওতায় আনতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে, যেসব ওমরাহ যাত্রী ইতোমধ্যে বৈধ ভিসা পেয়েছেন কিংবা যাদের বুকিং চূড়ান্ত হয়েছে, তাদের ওমরাহ পালন বা অন্যান্য সেবায় কোনো ধরনের সমস্যা হবে না। তারা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সব সুবিধা পাবেন।

এ বিষয়ে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধনে ব্যর্থ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতে স্বচ্ছতা বজায় রাখা এবং হাজিদের অধিকার সুরক্ষায় এই মনিটরিং ও মূল্যায়ন প্রক্রিয়া ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ