শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬ ।। ২৩ শ্রাবণ ১৪৩৩ ।। ২৪ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রকৃত সুখের একমাত্র পথ ঈমান ও সৎকর্ম: মসজিদে নববীর খতিব আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী জুনায়েদ জামশেদের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতিচারণায় মাওলানা তারিক জামিল সৎ, পরিশুদ্ধ ও আদর্শবান মানুষের হাতে ক্ষমতা দিতে হবে: পীর সাহেব চরমোনাই টাওয়ার হ্যামলেটস স্পিকারের সঙ্গে সিলেট-৫ আসনের এমপির বৈঠক শায়খ আওয়ামার মোবারক সান্নিধ্যে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মুয়াজ্জিনের মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী বিশ্বাস না করলে মুসলমান থাকা যায় না: দেওবন্দের মুহতামিম জুমার দিনে যেসব আমল করব থাইল্যান্ডে স্কুলছাত্রের গুলিতে প্রাণ গেল শিক্ষকের, আহত ১০

পাসপোর্ট নিয়ে প্রবাসীদের জন্য সুখবর দিল সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রবাসীদের পাসপোর্ট নিয়ে হয়রানি বন্ধে এবার নতুন সুখবর দিল সরকার। বাংলাদেশের মতো প্রবাসীরাও পাসপোর্ট প্রস্তুত হলে এসএমএস পাবেন। এছাড়াও গত সরকারের রেখে যাওয়া পাসপোর্ট বিতরণে গতি বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার ‍উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে শুরু থেকেই কাজ করছে অন্তর্বর্তী সরকার। এখন থেকে পাসপোর্ট প্রস্তুত হয়েছে কি না তা জানার জন্য দূতাবাসে যেতে হবে না। পাসপোর্ট প্রস্তুত হওয়ার পরপরই প্রবাসীদের নম্বরে এসএমএম পাঠানো হবে।

আজাদ মজুমদার জানান, বিভিন্ন দেশের প্রবাসীদের এক লাখ ৯৭ হাজার এমআরপি পাসপোর্ট আবেদন পেন্ডিং (অপেক্ষমাণ) ছিল। তার মধ্যে গত তিন সপ্তাহে এক লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দূতাবাসগুলোতে পৌঁছে যাবে। আশা করছি এক মাসের মধ্যে সবাই পাসপোর্ট পেয়ে যাবেন। সরকার সব দেশের প্রবাসীদের ই-পাসপোর্ট দিতে চায়, সেজন্য কাজ চলছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ