বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

দাওরায়ে হাদিস পাসে চাকরি দিচ্ছে বোনাফাইড, আবেদনের সময় বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসার দাওরায়ে হাদিস (তাকমিল) সনদধারীদের চাকরির সুযোগ দিচ্ছে দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বোনাফাইড টেক্সটাইল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন করার সময়সীমা ২০ মে ২০২৫ পর্যন্ত বাড়ানো হয়েছে। 

কওমি মাদরাসার তাকমিল বা দাওরায়ে হাদিস সনদকে মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়া হলেও চাকরি ও অন্যান্য ক্ষেত্রে সেই সুবিধা অনেক সময় ভোগ করতে পারেন না কওমি শিক্ষার্থীরা। বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানেও কওমি সনদ যথাযথ গুরুত্ব পায় না। তবে এর কিছু ব্যতিক্রমও রয়েছে। দেশের শিল্প খাতের একটি প্রতিষ্ঠান কওমি মাদরাসাপড়ুয়াদের জন্য দিচ্ছে বিশেষ সুযোগ—বোনাফাইড টেক্সটাইলে দাওরায়ে হাদিস পাসের সনদে চাকরি। 

বোনাফাইড কম্পোজিট টেক্সটাইল মিলস লিমিটেড দাওরায়ে হাদিসের সনদে চাকরি দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার অপারেটর পদে ১২ জন এবং মার্কেটিং অফিসার পদে ১০ জনকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আর যোগ্যতা হিসেবে উল্লেখ করেছে দাওরায়ে হাদিস। 

কম্পিউটার অপারেটর পদে নিয়োগের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়ার কথা জানানো হয়েছে। 

আগ্রহীরা আবেদন করতেন পারবেন ১০ মে ২০২৫ পর্যন্ত। আবেদনপত্র ডাকে অথবা সরাসরি অফিসে পৌঁছে দেওয়া যাবে। কোম্পানির ব্যবস্থাপনা

পরিচালনা বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদন পত্রে জীবন বৃত্তান্ত, ছবি ও শিক্ষা সনদের ফটোকপি জমা দিতে হবে

অফিসের ঠিকানা: ০২ নয়াপল্টন, রুপায়ন এফপিএবি টাওয়ার (লিফট-১০), বক্স কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা-১০০০।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ