শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে হজ ফ্লাইট অব্যাহত আছে। প্রতিদিনই হজযাত্রীরা যাচ্ছেন। হজযাত্রীদের লাগেজে অবৈধ কিছু বহন না করার সতর্কতা আগেই জারি করা হয়েছে। নতুন করে মন্ত্রণালয় সেই সতর্কতা আরও জোরালোভাবে আরোপ করেছে।

বুধবার (১৪ মে) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত সতর্কীকরণ বার্তায় বলা হয়-হজ ২০২৫ সালে হজযাত্রীদের সৌদি আরবে গমন কার্যক্রম চলমান রয়েছে। হজ এজেন্সির মাধ্যমে গমনকৃত হজযাত্রীর লাগেজে অননুনোমদিত/অবৈধ মালামাল (বিড়ি, সিগারেট, তামাকপাতা, গুল, জদ্দা, চুন, শুটকি ও প্রেসক্রিপশন বিহীন ঔষধ ইত্যাদি) থাকার কারণে সৌদি আরবে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্তৃক লাগেজ আটক করা হচ্ছে।

বার্তায় বলা হয়, সম্প্রতি একটি এজেন্সি হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল যেমন তামাক ও গুলপাতা বহনের দায়ে অভিযুক্ত হয়েছে। গত ১৩ মে তারিখে BG 3317 ফ্লাইটে বেসরকারি ব্যবস্থাপনার একটি এজেন্সির দুটি লাগেজে ব্যাগভর্তি প্রেসক্রিপশনবিহীন ওষুধ পাওয়া গিয়েছে, যার মধ্যে ঘুমের ওষুধও রয়েছে। হজযাত্রীদের লাগেজে এরূপ অবৈধ মালামাল বহন দণ্ডনীয় অপরাধ এবং এ কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এছাড়াও হজযাত্রীগণ অবৈধ মালামাল বহনের কারণে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন।

মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, বর্ণিতাবস্থায় হজ ফ্লাইটে অবৈধ দ্রব্য/মালামাল বহন না করার বিষয় নিশ্চিতকরত হজযাত্রীদের সতর্ক করার জন্য নির্দেশক্রমে পুনরায় অনুরোধ করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতীব জরুরি বলে উল্লেখ করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ