নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় দুই দিনের ব্যবধানে পরপর দুটি ধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে। আলুটিলা তারেং পর্যটন কেন্দ্রে অস্ত্রের ভয় দেখিয়ে চাকমা সম্প্রদায়ের এক স্কুল শিক্ষিকাকে (২৯) ধর্ষণের অভিযোগ উঠেছে লিটন ত্রিপুরা (২৪) নামে ত্রিপুরা সম্প্রদায়ের এক যুবকের বিরুদ্ধে।
সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে অভিযুক্ত লিটন ত্রিপুরাকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা নিজেই বাদী হয়ে মাটিরাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, চাকমা সম্প্রদায়ের ওই স্কুল শিক্ষিকা বৃহস্পতিবার খাগড়াছড়ি সদরে এক বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। অনুষ্ঠান শেষে তিনি স্কুল জীবনের বন্ধু মো. আরিফুল ইসলামের মোটরসাইকেলে করে ঘুরতে বের হন।
রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তারা মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলুটিলা পর্যটন কেন্দ্রের তারেং এলাকায় পৌঁছালে অভিযুক্ত লিটন ত্রিপুরা মোটরসাইকেল নিয়ে তাদের