বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

গুমের শিকার খতিবকে পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে স্থানীয়রা দেখতে পান। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন, তবে তাঁর জ্ঞান এখনো ফেরেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি  নিশ্চিত করে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে পঞ্চগড় থানার ওসি আমার ছোট ভাইয়ের ফোনে কল দিয়ে বাবাকে পাওয়ার খবর দেন।”

এর আগে বুধবার সকাল থেকে মুফতি মুহিব্বুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছিল না। টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা জানান, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার পর থেকেই একাধিক হুমকি চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, “নিখোঁজের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা মোবাইল ট্র্যাকিংয়ের চেষ্টা চালাচ্ছিলাম। পরে খবর পাই তিনি পঞ্চগড়ে উদ্ধার হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন।”

এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ