সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন, বেকারত্ব নিয়ন্ত্রণে প্রাধান্য পাচ্ছে কারিগরি শিক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বিজেপিকে ঠেকাতে বিরোধীদের প্রতি যে বার্তা দিলেন ওয়াইসি

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলার প্রশিক্ষণ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এক প্রশিক্ষণ সভা বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শহরের ক্রাউন ইস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

জেলা সভাপতি মাওলানা নাজমুল আলমের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ সভার সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান।

প্রশিক্ষণ সভায় দারসুল কুরআন পেশ করেন জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাঈদ নোমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ফেনী সদর আসনের রিকশা মার্কার এমপি প্রার্থী মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া এবং কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জসীম উদ্দীন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আফজালুর রহমান বলেন, খেলাফত মজলিসের কর্মীদের মূল শক্তি হলো আদর্শ, শৃঙ্খলা ও ত্যাগ। প্রশিক্ষণের মাধ্যমে এই আদর্শিক ভিত্তি আরও দৃঢ় করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ইসলামি রাজনীতিকে এগিয়ে নিতে জ্ঞান, কর্ম ও সংগঠনের সমন্বয় অত্যন্ত জরুরি।

দিনব্যাপী এই প্রশিক্ষণ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল, সদস্য ও কর্মীরা অংশগ্রহণ করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ