বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

টঙ্গী থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহকে পরিবারের কাছে হস্তান্তর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গী থেকে নিখোঁজ মসজিদের ইমাম মুফতি মহিবুল্লাহকে পরিবারের হাতে তুলে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টঙ্গী থেকে আসা পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তাকে তুলে দেয় পঞ্চগড় সদর থানা পুলিশ।

এর আগে বুধবার সকাল ৭টার দিকে তিনি টঙ্গী পূর্ব থানার টিএনটি বার্জা জামে মসজিদের সামনে থেকে নিখোঁজ মুফতি মহিবুল্লাহ। বৃহস্পতিবার ভোরে তাকে গাছের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন।

এ সময় সাংবাদিকদের তিনি জানান, তাকে অপহরণ করা হয়েছে। তিনি বলেন, ওরা ৫ জন আমাকে অ্যাম্বুলেন্সে করে অপহরণ করে। আমাকে মারপিটও করা হয়।

বুধবার রাতে তার ছেলে টঙ্গী থানায় নিখোঁজ হওয়ার একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা শেষে পঞ্চগড় থানা পুলিশের মাধ্যমে তাকে পরিবার ও প্রতিনিধি সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় তার দুই ছেলে, টঙ্গী থানার এসআই মেহেদী, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা আতাউর রহমান বিক্রমপুরী, মসজিদ কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রতিনিধি সদস্যরা টঙ্গি থানায় এ বিষয়ে মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ