বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

ক্ষতস্থান থেকে রক্ত বের হলে কি রোজা ভেঙ্গে যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

এক্সিডেন্ট-দূর্ঘটনা মানুষের জীবনে পরীক্ষা স্বরূপ একটা অনুষঙ্গ। ধৈর্য-সবর ও সঠিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষ এই পরীক্ষা থেকে সুফল লাভ করতে পারে। কিন্তু রোজা রেখে আহত হওয়ার পর শরীর থেকে রক্ত বের হওয়ার বিষয়টি সম্পর্কে সঠিক ধারণা না থাকায়, এ পরিস্থিতির শিকার হলে রোজা ভেঙে ফেলেন অনেকে।
এ ব্যাপারে প্রথম কথা হলো—রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে রোযা ভাঙবে না।
অনুরূপভাবে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করা হলেও রোযা ভাঙবে না।
তবে রোযা পূর্ণ করার শক্তি হারিয়ে যাওয়ার আশঙ্কা পরিমাণ রক্ত বের করা ঠিক নয়। বিশেষ ওযর ছাড়া শরীর থেকে ইচ্ছাকৃত এ পরিমাণ রক্ত বের করা মাকরূহ, (আলবাহরুর রায়েক ২/২৭৩)
হজরত সাবিত আল বানানী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত আনাস বিন মালেককে রা. জিজ্ঞেস করা হয়েছে যে, রোজাদারের জন্য শরীর থেকে শিঙ্গা লাগিয়ে রক্ত বের করাকে আপনি কি অপছন্দ করেন? জবাবে তিনি বলেন, না, আমি অপছন্দ করি না।
তবে দুর্বল হয়ে পড়ার ভয় থাকলে ভিন্ন কথা। -সহিহ বোখারি: ১/২৬০

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ