শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

রাজনৈতিক দলগুলো আগের তুলনায় অনেক বেশি সচেতন: ইসি সানাউল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে আচরণবিধি মেনে চলার ব্যাপারে রাজনৈতিক দলগুলো অনেক বেশি সচেতন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, জুলাই যোদ্ধারা খালি হাতে লড়াই করেছে। এবার আমাদের হাতে আইন কানুন ও অস্ত্র-গোলা বারুদ রয়েছে। তাহলে আমরা কী পারবো না সুষ্ঠুভাবে একটি গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে। গ্রাম-পুলিশ, আনসার-ভিডিপির সদস্যরা জানে স্থানীয়ভাবে কোনো বহিরাগত কেউ আছে কিনা, কে মারা গেছেন আর কে জীবিত আছেন- তারা ভালো জানেন। তাদের সোর্সকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

একটি ভালো নির্বাচনের প্রথম দিক হলো ভালো আইন-শৃঙ্খলা পরিস্থিতি। পরিস্থিতি ভালো হলে ভোটাররা কেন্দ্রে যেতে উৎসাহিত হবে জানিয়ে ইসি আরও বলেন, যে ব্যালট ভেরিফাই ভোটার কর্তৃক হচ্ছে না সেটা আমরা গ্রহণ করবো না। লাইভ ভেরিফেকেশান করে ভোট প্রদান করতে হবে। না হলে সে ভোট গণনায় আসবে না। একটি দীর্ঘদিনের দাবি ও স্বপ্নের ফল। এটা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না।

এ মতবিনিময় সভায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বিজিবি-৪ ব্যাটেলিনের সিইও মো. মোশারফ হোসেন, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সেনাবাহিনী লক্ষ্মীপুর ক্যাম্পের মেজর জিয়া উদ্দিন আহম্মেদ ও অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসাসহ অনেকে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ