বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ২৮৯ তরুণ আলেমের নতুন উদ্যোগ, আসছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রিয় মাদরাসা’ জলাবদ্ধতা নিরসনে গলাপানিতে নেমে খাল পরিষ্কার করলেন মুহাম্মদুল্লাহ এমপি বাবুনগর মাদরাসায় সীরাতুন্নবী (সা.) সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে জমিয়তের গভীর শোক পরিবার মজবুত হলে সমাজ মজবুত হবে: মাওলানা মাহমুদ মাদানী বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল: দেওনা পীর

সকালে যে আমল করলে সারাদিন বরকতময় হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

একজন মুমিনের জীবনে দিনের সূচনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সকালবেলার কিছু আমল বান্দার আত্মিক উন্নতি ও ঈমানি দৃঢ়তার জন্য গভীর প্রভাব ফেলে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথে জীবন পরিচালনাই একজন মুমিনের মূল উদ্দেশ্য। এ লক্ষ্যেই রাসূলুল্লাহ ﷺ বিভিন্ন হাদিসে সকালবেলায় আদায়যোগ্য বিশেষ কিছু আমলের কথা উল্লেখ করেছেন—যেগুলো পালন করলে পুরো দিনটি আল্লাহর রহমত, কল্যাণ ও বরকতে পরিপূর্ণ হয়ে ওঠে।

সকালের গুরুত্বপূর্ণ আমলসমূহ 

সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি পড়া  

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন— 'যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় ১০০ বার ‘সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহি’ পড়বে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম কিছু কেউ উপস্থাপন করতে পারবে না, তবে যে ব্যক্তি তার চেয়েও বেশি আমল করবে।' (মুসলিম, ২৬৯২)

সূরা ইখলাস, ফালাক ও নাস তিলাওয়াত  

হাদিসে এসেছে— 'যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে ‘সূরা ইখলাস’, ‘সূরা ফালাক’ ও ‘সূরা নাস’ পড়বে, এটি তার সবকিছুর জন্য যথেষ্ট হবে।' (তিরমিজি, ৩/১৮২)

আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়া  

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত— 'যদি কেউ সন্ধ্যায় বলে ‘আউজু বিকালিমা-তিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ে’, তাহলে সে রাতে কোনো বিপদে পড়বে না।' (মুসলিম, ২৭০৯)  

আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পাঠ করা রাসূলুল্লাহ (সা.) বলেন— 'প্রতিদিন ১০০ বার ‘আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি’ বললে, তার গুনাহ ক্ষমা করা হবে।' (বুখারি, ৬৩০৭; মুসলিম, ২৭০২)  

ফজরের পর বিশেষ দোয়া পাঠ  

ফজরের নামাজের পর এই দোয়াটি পড়তে বলা হয়েছে— 'اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْماً نافِعاً، وَرِزْقاً طَيِّباً، وَعَمَلاً مُتَقَبَّلاً' 

উচ্চারণ: আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা ‘ইলমান নাফি‘আন ওয়া রিযকান ত্বায়্যিবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালান।

অর্থ: হে আল্লাহ! আমি আপনার কাছে উপকারী জ্ঞান, পবিত্র রিযিক ও কবুলযোগ্য আমল প্রার্থনা করছি। (ইবন মাজাহ, ৯২৫)  
কুফর, দারিদ্র্য ও কবরের আজাব থেকে আশ্রয় চাওয়া  

হাদিসে এসেছে— 'যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার এই দোয়া পড়বে, আল্লাহ তাকে নিরাপদ রাখবেন।' (আবু দাউদ, ৫০৯২)  

হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা হুয়া পাঠ  

এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তার সমস্ত সমস্যা সমাধান করে দেন। (আবু দাউদ)  

সকালবেলা আল্লাহর জিকির, দোয়া ও ইবাদতের মাধ্যমে দিন শুরু করলে দিনটি বরকতময় হয়। হাদিস অনুযায়ী, নিয়মিত এসব আমল করলে আল্লাহর রহমত ও কল্যাণ লাভ করা সম্ভব।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ