শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


তারাবিতে ফাইভ জি স্পিডে তেলাওয়াত করবেন না: আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারাবির নামাজে দ্রুত কোরআনে কারিম তেলাওয়াতের সমালোচনা করেছেন বিশিষ্ট আলেম ও মুফাসসির মাওলানা মিজানুর রহমান আজহারী। দ্রুত তেলাওয়াতকে তিনি ‘ফাইভ জি’ এর সঙ্গে তুলনা করে এ থেকে বেরিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

রবিবার (৯ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরের চাইনিজ অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ইয়ুথ কমিউনিটি মালয়েশিয়া আয়োজিত ইফতার মাহফিলে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে ফাইভ জি স্পিডে কোরআন তেলাওয়াত করে তারাবির নামাজ আদায় বিষয়ে ড. মিজানুর রহমান আজহারী বলেন, এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসা উচিত। এর ফলে সঠিকভাবে কোরআন তেলাওয়াত করা সম্ভব হয় না এবং ভুল ভ্রান্তির আশঙ্কা থাকে।

ড. আজহারী এ সময় পবিত্র কোরআনের সুরা আত-ত্বীন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, আল্লাহ তাআলা এই সুরায় দুইটি ফল ও দুটি পবিত্র স্থান নিয়ে কসম করেছেন। ত্বীন (ডুমুর জাতীয় মিষ্টি ফল) এবং জয়তুন (জলপাই) ফল, মক্কা নগরী এবং সিনাই পর্বত—এসবই আল্লাহর কসমের বিষয়। তিনি জলপাই তেলের ঔষধি গুণের কথাও উল্লেখ করেন।

ড. আজহারী আরও বলেন, সুরà