বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুহিউদ্দীন মাআয ||

পবিত্র মাহে রমজানে দেশের মানুষ পরম শ্রদ্ধায় সিয়াম পালন করে থাকেন। প্রভুর সান্নিধ্য লাভের আশায় ব্যয় করেন নিজের শ্রম ও সাধনা। সচেতন ও সতর্ক থাকেন শরীয়তের বিধান পালনে। এ কারণে সাধারণ মানুষ যে কারো কথা শুনে শরীয়তের বিধান মনে করেন । এভাবেই আমাদের সমাজে লোক-মুখে প্রচলিত হয়ে যায় নানা ধরণের ভুল কথা। তার মধ্যে একটা হলো—

অনেকে মনে করেন, রোযা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোযা ভেঙে যাবে। বস্তুত; তাদের এ ধারণা ঠিক নয়। স্বপ্নদোষের কারণে রোযা ভাঙে না।
হাদীস শরীফের একটি বর্ণনায় এসেছে, তিনটি বস্তু রোযা ভঙ্গের কারণ নয়; বমি, শিঙ্গা লাগানো ও স্বপ্নদোষ। (মুসনাদে বাযযার, হাদীস ৫২৮৭; জামে তিরমিযী, হাদীস ৭১৯; সুনানে কুবরা, বাইহাকী ৪/২৬৪)

সুতরাং রোযা অবস্থায় স্বপ্নদোষ হলে রোযা ভাঙবে না।

এ বিধান নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য। তাই কারো স্বপ্নদোষ হলে রোজা ভেঙ্গে গিয়েছে মনে করে পানাহার করা থেকে বিরত থাকা উচিত।এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ