শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’ লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, টানা বর্ষণের আভাস

ইসলামে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতী মোহাম্মদ এনামুল হাসান

মাতৃভাষা আল্লাহতায়ালার এক বিশেষ নিয়ামত। ভাষা আল্লাহর শ্রেষ্ঠ দান। মাতৃভাষা চর্চার প্রতি ইসলাম অত্যধিক গুরুত্ব প্রদান করেছে।মাতৃভাষা  শিক্ষা ও বিকাশে ইসলামে রয়েছে গুরুত্বপূর্ণ  দিকনির্দেশনা। ভাষা সম্পর্কে পবিত্র কোরআন শরিফে বলা হয়েছে " দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছন কোরআন, সৃজন করেছেন মানুষ, শিক্ষা দিয়েছেন ভাষা" ( সুরা রহমান, আয়াত, ১-৪)।

আল্লাহতায়ালা বলেন, আমি প্রত্যেক রাসুলকে তার নিজ জাতির মাতৃভাষায় প্রেরণ করেছি( সুরা ইব্রাহিম, আয়াত ৪)।
সকল নবী রাসুলগণ ই তাদের মাতৃভাষায় হেদায়াতের আহবান করেছেন। জ্ঞান আহরণের অন্যতম মাধ্যম ই হচ্ছে মাতৃভাষা। রাসুল ( সা:) এর মাতৃভাষা ছিল আরবি। আল্লাহ তায়ালা আরবি ভাষায় কোরআন নাযিল করে মূলত মাতৃভাষার গুরুত্ব বৃদ্ধি করেছেন।
ইসলামের দাওয়াত ও প্রচারে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম।  ইসলাম শুধু মাত্র মাতৃভাষার গুরুত্ব ই প্রদান করেন নি বরং বিশুদ্ধ ভাষা ব্যবহারে ও ইসলাম তাগিদ প্রদান করেছে।
রাসুল( সা:) মাতৃভাষায় কথা বলতে  গর্ববোধ করতেন। তিনি বলতেন, আরবদের মধ্যে আমার ভাষা সর্বাধিক সুফলিত।তোমাদের চাইতে ও আমার ভাষা অধিকতর মার্জিত।

সৃষ্টিকুলের সবকিছু সৃষ্টি ই মহান রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। মাতৃভাষা ও এর ব্যতিক্রম নয়।আল্লাহ্‌ তায়ালার এক বিশেষ নিয়ামত স্বরুপ মানুষ ভাষা প্রয়োগের ক্ষমতা লাভ করেছে। আল্লাহর অন্যান্য নিয়ামত সমূহের যেমন মূল্যায়ন করা উচিৎ তেমনি ভাষার মতো এক মহান নিয়ামতের ও মূল্যায়ন করা উচিৎ। 

মাতৃভাষা চর্চা বা শুদ্ধ ভাবে কথা বলা রাসুল( সা:) এর অন্যতম সুন্নত।

তাই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি ধর্মীয় দায়বদ্ধতা থেকে আমাদের সকলকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা পোষণ করার পাশাপাশি শুদ্ধ ভাবে বাংলাভাষার চর্চায় মনোনিবেশ করতে হবে।

লেখক: পরিচালক, ফখরে বাঙ্গাল ইসলামিয়া মাদরাসা ব্রাহ্মণবাড়িয়া\

হাআমা/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ