বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ।। ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সৌদিতে হজ টিমের কেউ দায়িত্বে অবহেলা করলে ক্ষমা নেই: ধর্মমন্ত্রী ঢাকাসহ ৬ বিভাগে ভারী বৃষ্টির আভাস রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ঈদুল আজহায়ও বায়তুল মোকাররমে ৫ জামাত, ইমাম যাঁরা রামিসার খুনির ফাঁসি জনসম্মুখে কার্যকরের দাবিতে ছাত্রী মজলিসের বিক্ষোভ ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন শরিয়াহ আইনে ধর্ষক ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি কোরবানির চামড়া সংগ্রহ নিয়ে নারায়ণগঞ্জের মাদরাসাগুলোর আলটিমেটাম গরু-মহিষ কুরবানি করব, কেউ আটকাতে পারবে না: মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী

আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে কী বলেছে ইসলাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

|| হাসান আল মাহমুদ ||

আগুনে পুড়ে মারা যাওয়া ব্যক্তিকে শহীদ বলে আখ্যা দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হজরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম)।

সহীহ হাদিসগ্রন্থ ‘আবু দাউদ’-এর বরাতে জানা যায়, ‘‘বিখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে জাবের তার বাবার সূত্রে বর্ণনা করেন, তার বাবা জাবের রা:-কে তার রোগশয্যায় দেখতে গেলেন রাসূলুল্লাহ (সাঃ)। তখন সেখানে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে, আমরা মনে করেছিলাম, তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে’।

মহানবী সা: তাদের থামিয়ে বলেন, ‘আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না? এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে’।

মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ঘোষণা দেন, ‘আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ, পেটের পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, আগুনে পুড়ে মৃত ব্যক্তি শহীদ, পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ, কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ, নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়ায় মৃত ব্যক্তি শহীদ, যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেও শহীদ…।  সূত্র: আবু দাউদ: ৩১১১

এদিকে, ইসলামিক স্কলাররা ‘আগুনে পুড়ে মারা গেলে শহীদ হওয়ার বিষয়কে’ শর্তসাপেক্ষে বলে উল্লেখ করেন।

তারা বলেন, ‘হাদিস অনুযায়ি আগুনে পুড়ে মারা গেলে কিংবা পানিতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে—এই কথাটি সত্য। কিন্তু শহীদের মর্যাদা পাওয়া আর শহীদ হওয়া এক কথা নয়, সেটি খেয়াল রাখতে হবে। এখানে যত ফজিলতের হাদিস আছে, সবগুলো শর্ত সাপেক্ষে। এগুলো আমাদের বুঝতে হবে’।

‘শহীদ হওয়ার জন্য ঈমান থাকা’কে শর্ত বলে উল্লেখ করে তারা বলেন, ‘অবশ্যই তাঁর মৃত্যু হতে হবে ঈমানের উপর। এমন কোনো কাজের সঙ্গে তিনি যুক্ত থাকতে পারবেন না, যা ইসলামের পরিপন্থি। যিনি নিয়মিত কবিরাহ গুনাহ করেছেন, তিনি শহীদের মর্যাদা পাবেন না’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ