শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মৌলভীবাজার–৪ আসনে মাওলানা হামিদীর পক্ষে নামছেন আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, 
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে ১০ দলীয় জোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীর পক্ষে নির্বাচনী জনসভায় অংশ নেবেন দলের আমির মাওলানা মামুনুল হক।

আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা রেলওয়ে মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি এ সময় দলের প্রার্থী মাওলানা শেখ নূরে আলম হামিদীকে এলাকাবাসীর সঙ্গে পরিচয় করিয়ে দেবেন এবং রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) এবং খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওল