অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ তাৎপর্যময় শবেবরাতে আল্লাহ তায়ালা তার রহমতের দ্বার উন্মুক্ত করে দেন। গোনাহগার বান্দাদের ক্ষমা করে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। শবেবরাত মানে মুক্তির রজনী। হাদিসে রাতটি লাইলাতুন নিসফি মিন শাবান নামে এসেছে।
এ রাত প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত মুয়াজ ইবনে জাবাল রা. থেকে বর্ণিত, নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘অর্ধ শাবানের রাতে আল্লাহ সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন। অতঃপর শিরককারী ও বিদ্বেষপোষণকারী ছাড়া তার সমগ্র সৃষ্টিকে ক্ষমা করে দেন।’ -ইবনে মাজাহ : ১৩৯০
বর্ণিত হাদিস থেকে আমরা বুঝতে পারি, এ রাতে ক্ষমা লাভের জন্য দু’টি শর্ত রয়েছে। ১. শিরক মুক্ত থাকা ও ২. বিদ্বেষ থেকে মুক্ত থাকা। এই দু’টি বিষয় থেকে যে মুক্ত থাকবে, তার এ রাতে ক্ষমা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
আর যদি এই দু’টি বিষয় অব্যাহত থাকে, তাহলে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। দুঃখের বিষয় হলো, আমরা শবেবরাতের জন্য অনেক কিছুই করি, তবে এই দু’টি শর্ত পালনের প্রতি ভ্রুক্ষেপ করি না।
মহিমান্বিত এ রাতের রয়েছে বিশেষ ফজিলত। হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসের প্রথম থেকে ১৫ তা