শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব ‘বিএনপি পুরোনো রাজনীতিতে ফিরলে দেশ চালাবে ২৪-এর নতুন শক্তি’ জামায়াত ছেড়ে দেওয়ার হুমকি আমির হামজার! ইসলামাবাদে মাওলানা ফজলুর রহমানের বাসভবন সিলগালা, ছেলে আটক লেদার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ, চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব হারামাইন বহরে যুক্ত হচ্ছে আরও ২০ ট্রেন, বাড়বে যাত্রী ধারণক্ষমতা আজহারীর মাহফিল থেকে ৩৭ নারী পকেটমার আটক! শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

লেবাননে ইসরায়েলি হামলায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের বিমান হামলার কারণে লেবাননে অভ্যন্তরীণভাবে ২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। খবর আনাদোলু এজেন্সির।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সামাজিক যোগযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে লিখেছেন, ‘লেবাননে বসবাসকারী ৫০ হাজারেরও বেশি লেবানিজ ও সিরিয়ান এখন ইসরায়েলি বিমান হামলা থেকে পালিয়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছেন।’

লেবানন ও সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে লেবাননের পরিবেশবিষয়ক মন্ত্রী নাসের ইয়াসিন বলেছেন, ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় লেবানন থেকে প্রায় ১০ লাখ মানুষ উদ্বাস্তু হয়েছে।

নাসের ইয়াসিন বলেন, গত শুক্রবার থেকে ইসরায়েলি হামলা জোরদার হওয়ায় লেবাননের হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর হিজবুল্লাহ এবং ইসরায়েল আন্তঃসীমান্ত সংঘাতে জড়িয়ে পড়ে। গাজায় ১০ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৪১ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সাম্প্রতিক সময়ে লেবাননেও বিমান হামলা তীব্র করেছে ইসরায়েলে। গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, গত সোমবার থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রায় ৮০০ মানুষ নিহত হয়েছেন। আজ রোববারও লেবাননে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ