রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮


আলেমদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য ব্যারিস্টার আরমানের, সমালোচনার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্প্রতি এক পডকাস্টে ফ্যাসিবাদী আমলে গুমের শিকার হওয়া এবং ৫ আগস্টের পর ফিরে আসা ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাসেম আপত্তিকর বেশ কিছু কথা বলেছেন। একপর্যায়ে তিনি মন্তব্য করেন যে, পৃথিবীতে কোথাও ‘শরিয়াহ রাষ্ট্র’ নেই। এই মন্তব্যের পর তিনি হাসতে হাসতে বলেছেন, 'হুজুর will come after me with the চাপাতি’ (হুজুররা চাপাতি নিয়ে আমার পেছনে আসবে)। তার এই কথায় পাশে থাকা অন্য অতিথি ডাকসু ভিপি সাদিক কায়েমকেও হাসিতে ফেটে পড়তে দেখা যায়। তাদের এই আলোচনা নিয়ে নানা মহলে সমালোচনা হচ্ছে।

তরুণ আলেমদের সংগঠন ‘সাধারণ আলেম সমাজ’ এক বিবৃতিতে এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। সংগঠনটি বলছে, এই মন্তব্যটি কোনো নির্দিষ্ট উগ্রবাদী গোষ্ঠীর দিকে ছিল না, বরং এটি ছিল ঢালাওভাবে পুরো ‘হুজুর’ বা আলেম সমাজকে নিয়ে এক ধরনের কুরুচিপূর্ণ ব্যঙ্গ। প্রশ্ন জাগে, এই যে হুজুর মানেই রক্তপিপাসু, হুজুর মানেই চাপাতিধারী—এই কুৎসিত স্টেরিওটাইপিং কারা করে? এটি কি শাহবাগী বয়ানের à