সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রমজান কাদিরভ হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন: ইউক্রেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র চেচেন নেতা রমজান কাদিরভ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। ইউক্রেনের সামরিক বাহিনী গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার প্রতিনিধি আন্দ্রেই ইউসোভ দেশটির সংবাদমাধ্যম ওবোজরিভাতেলকে শুক্রবার তিনি বলেন, রমজান কাদিরভের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আগে থেকে যেসব অসুখে তিনি ভুগছিলেন, সেসব আরও বেড়েছে। এতেই তার অবস্থা গুরুতর হয়েছে।

কাদিরভের শারীরিক অবস্থা নিয়ে এসব তথ্য একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে বলে জানান ইউসোভ। তবে কাদিরভ আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অসুস্থ হননি বলেও নিশ্চিত করেন তিনি।

ইউসোভ বলেছেন, তিনি (রমজান কাদিরভ) কয়েক দিন ধরেই মারাত্মক অসুস্থ। তবে কোনোভাবে আঘাত পাননি। তার বর্তমান শারীরিক অবস্থার বিষয়টি স্পষ্ট হওয়ার জন্য অন্যান্য আরও কিছু বিষয়ে ব্যাখ্যার প্রয়োজন রয়েছে। তবে দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ বলে আমরা জানি।

২০০৭ সাল থেকে চেচেন প্রজাতন্ত্রের নেতা কাদিরভ। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখলের সময় থেকেই তিনি ক্রেমলিনের একজন ঘনিষ্ঠ মিত্র। ইউক্রেনে রুশ বাহিনীর সর্বাত্মক যুদ্ধের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছেন তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ