বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বোরহানউদ্দিনে জামায়াতের প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাসনাইন আহমেদ হাওলাদার (ভোলা প্রতিনিধি)

ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে আগত প্রায় ৫০০ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর মাস্টার জাকির হুসাইন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভোলা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিম।

বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মাকসুদুর রহমান।

বক্তারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনে তৃণমূল প্রতিনিধিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এমন আয়োজন সময়োপযোগী।

অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো এবং কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ