শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির আইনগত দিক পর্যালোচনা করা হবে : অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় পার্টি নিষিদ্ধের দাবির বিষয়ে আইনগত দিক যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শনিবার (২৯ আগস্ট) ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, “বিগত সময়ে আওয়ামী লীগের সব বিতর্কিত নির্বাচন এবং জুলাই বিপ্লবে দমন-পীড়নে সহযোগিতা করেছে জাতীয় পার্টি। এ কারণে দলটি নিষিদ্ধের যে দাবি উঠেছে, তা আইনগতভাবে যাচাই-বাছাই করা হবে। কী পদক্ষেপ নেওয়া যায় সেটিও দেখা হবে।”

তিনি নুরুল হক নুরের ওপর হামলাকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক’ আখ্যায়িত করে আরও বলেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। জুলাই বিপ্লবেও তারা আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তাদের পুরোনো ইতিহাস এখন উন্মোচিত হচ্ছে। তাই নিষিদ্ধের দাবি অমূলক নয় এ বিষয়ে আইনসম্মত পদক্ষেপ বিবেচনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সরকারি কেসি কলেজ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন—ঝিনাইদহ সরকারি কেসি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু বকর সিদ্দিকী, জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর, এবং গণঅধিকার পরিষদের জেলা সভাপতি সাখাওয়াত হোসেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ