মঙ্গলবার, ০২ জুন ২০২৬ ।। ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হাম ও হাম উপসর্গে শিশুমৃত্যু ৬০০ ছুঁইছুঁই ‘ইতিহাস গবেষণা ও ইসলামি চিন্তাচর্চায় সৈয়দ আব্দুল্লাহর অবদান অনন্য’ ‘ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে কোনো ধরনের অপসংস্কৃতি চলতে দেওয়া হবে না’ আসুন সন্তানকে শিক্ষিত বানানোর আগে মানুষ বানাই: শায়খ আহমাদুল্লাহ দীনের প্রকৃত পথ: তাবলীগ, শিবির নাকি আলেমগণের সোহবত জুন মাসে বৃষ্টিপাত কম হবে, থাকবে তাপপ্রবাহ মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ রামিসা হত্যার বিচার দ্রুত কার্যকরের আশ্বাস দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘ইমামদের আর্থিক ও সামাজিক অবস্থান সুসংহত করতে কাজ করছে সরকার’ ১০২ কন্টেইনার পণ্য নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস

তারুণ্যের মাহফিলের প্রস্তুতি নিচ্ছে ‘সৃজনঘর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর সিলেটের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংগঠন সৃজনঘরের বিশেষায়িত আয়োজন 'তারুণ্যের মাহফিল ২০২৫'-এর প্রথম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৩টায় সিলেট মহানগরীর দক্ষিণ কাজলশাহ মিসবাহুল হুদা আল-ইসলামিয়া মাদরাসা মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

সৃজনঘরের সাধারণ সম্পাদক ইবাদ বিন সিদ্দিক ও যুগ্ম সাধারণ সম্পাদক হাম্মাদ তাহমীমের যৌথ সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সৃজনঘর সভাপতি হামমাদ রাগিব। 

বৈঠকে তারুণ্যের মাহফিলের বিস্তারিত ঘোষণা এবং ডেলিগেট নিবন্ধনের প্রক্রিয়া সেপ্টেম্বরের প্রথমার্ধে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ ছাড়াও তরুণদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণমূলক এ আয়োজনকে নতুন ফরম্যাটে আরও উৎসবমুখর করে তোলার লক্ষ্যে এবং পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত চলমান প্রতিযোগিতা 'টুয়েলভ মিনিট সিরাত ২০২৫' বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ, প্রাথমিক কর্মবণ্টন ও জরুরি সিদ্ধান্তসমূহ গ্রহণ করা হয়। 

বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ইনাম বিন সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, সাহিত্য সম্পাদক মামুন আব্দুল্লাহ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ এনাম, অর্থ সম্পাদক মুহিবুর রহমান রাফে, প্রচার সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, নির্বাহী সদস্য হিফুজর রহমান হাম্মাদ, আবদুস সামাদ, আবু সুফিয়ান নাসিম, সাজিদুর রহমান, জাহাঙ্গীর রায়হান। 

সহযোগী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসরুর দাইয়ান, ওয়ালী রাহমান, হুসাইন আল হাফিজ, ইমরান রব্বানী, আবদুল কাদির ফারুক, ফারহানুল হক চৌধুরী, বুরহান উদ্দীন, মুমিনুল ইসলাম আতাউল্লাহ, যায়েদ রহমান, আবিদুর রহমান খান।
 
উল্লেখ্য, সৃজনঘরের তারুণ্যের মাহফিল মূলত ইসলামের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ বিষয়ে বাংলাদেশি মুসলিম তরুণদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণমূলক ও উৎসবমুখর একটি আয়োজন। সারা দেশ থেকে আগত নিবন্ধিত সহস্রাধিক তরুণদের  স্বতস্ফূর্ত অংশগ্রহণে সিলেট মহানগরীতে আয়োজনটি অনুষ্ঠিত হয়। এ বছর প্রোগ্রামটির তৃতীয় আসর অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ