শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের

সাউন্ড বক্স বন্ধ করতে বলায় আলেমদের ওপর হামলা, আহত ১০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মসজিদ-মাদরাসার পাশে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাচ্ছিল এলাকার কিছু ছেলে। এতে মসজিদে ইবাদত বাধাগ্রস্ত হচ্ছিল। এতে সাউন্ড বক্স বন্ধ করতে বলায় আলেম-উলামার ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ১০ জন। 

গত সোমবার (৯ জুন) সন্ধ্যায় উপজেলার গোবরিয়ার আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বাংলাদেশ খেলাফত মজলিস গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন সভাপতি মাওলানা শুয়েব আহমেদ ও আশুগঞ্জের দারুল উলুম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা রফিকুল ইসলামসহ প্রায় ১০ জন আহত হয়েছেন। আহত মাওলানা শুয়েব আহমেদ ও মাওলানা রফিকুল ইসলাম, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, উপজেলার গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের আমতলায় ১০-১৭ বছর বয়সী কিছু ছেলে ঈদের তৃতীয় দিন আসরের নামাজের সময় থেকে জমিয়া দ্বীনিয়্যাহ দারুল উলুম লক্ষ্মীপুর মাদ্রাসার আশপাশে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজাতে থাকে। এর ফলে মাদ্রাসা ও মসজিদে নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। এলাকার অসুস্থ রোগীদেরও সমস্যা হচ্ছিল।

এসব অসুবিধার কথা চিন্তা করে মাগরিবের নামাজের পর মাদ্রাসার ১০-১৫ জন আলেমসহ এলাকার কয়েকজন মুরুব্বিকে সঙ্গে নিয়ে সাউন্ড বক্স বাজাতে নিষেধ করা হয়। এ সময় আলেমদের ওপর হামলার ঘটনা ঘটে। 

কুলিয়ারচর থানা ইনচার্জ ওসি মো. হেলাল উদ্দিন বলেন, 'অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্তের মাধ্যমে অভিযুক্তদের খুঁজে বের করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।'

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ