শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’ সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪, আহত ৩০

ব্রাজিলে করোনার আরেকটি রূপ শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে ব্রাজিলে। ইতোমধ্যে নতুন এই রূপটিতে আক্রান্ত চারজনকে জাপানে শনাক্ত করা হয়েছে, যারা ব্রাজিল থেকেই জাপানে গিয়েছিলেন। তবে করোনার নতুন এই রূপের ক্ষেত্রে কোভিড-১৯ এর লক্ষণগুলো আরও তীব্র হবে কিনা তা এখনও জানা যায়নি।

ব্রাজিলে পাওয়া করোনার রূপটির রিসেপটর বাইন্ডিং ডোমেইনে (আরবিডি) তিনটি প্রধান রূপান্তর ঘটেছে যেটি দক্ষিণ আফ্রিকায় শনাক্ত রূপটির বড় প্রতিচ্ছবি বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। করোনা ভাইরাসের আরবিডি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান টার্গেট এবং টিকাগুলোরও প্রধান লক্ষ্য। এই আরবিডিতে পরিবর্তন তাই উদ্বেগজনক বিষয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ডিসেম্বরে ব্রাজিলের উত্তরের মানাউসে নতুন রূপটি শনাক্ত হয়েছে। এটি কোভিড-১৯কে আরও তীব্র পর্যায়ে নিয়ে যায় কিনা তা এখনও জানা যায়নি।

গত মাসে ব্রাজিলের আমাজন থেকে জাপানে যাওয়া চার ব্যক্তির মধ্যে করোনার নতুন রূপটি শনাক্ত হয়েছে। করোনার নতুন টিকা এই রূপটির বিরুদ্ধে কার্যকর কিনা তা জানতে টোকিওর গবেষকরা কাজ করছেন।

এদিকে, শুক্রবার থেকেই দক্ষিণ আমেরিকা থেকে আসা যাত্রীদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি করোনার নতুন রূপটির ব্যাপারে ‘উদ্বিগ্ন’। এ ব্যাপারে পদক্ষেপ নেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ