বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

আত্মহত্যার ভয়ঙ্কর চিত্র বগুড়ায়, এক বছরে ৪১১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেঁচে থাকার প্রতি অনীহা, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আর মানসিক চাপ। এসব বিষয়কে কেন্দ্র করে বগুড়ায় আশঙ্কাজনকহারে বাড়ছে আত্মহত্যার ঘটনা।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই বগুড়া জেলায় ৪১১ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। যা সাম্প্রতিক কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাওয়া, পারিবারিক অশান্তি, অর্থনৈতিক সংকট ও মানসিক স্বাস্থ্যসেবার অভাব পরিস্থিতিকে দিন দিন আরও ভয়াবহতার দিকে নিয়ে যাচ্ছে।

জেলা পুলিশের  দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বগুড়ার আত্মহত্যাকারীদের মধ্যে সদর উপজেলায় সর্বোচ্চ ১০০ জন, শিবগঞ্জ ও দুপচাঁচিয়ায় ৩৭ জন করে, আদমদীঘিতে ৩৫ জন, শাজাহানপুর ও শেরপুরে ৩২ জন করে, ধুনটে ২৮ জন, সারিয়াকান্দিতে ২৭ জন, গাবতলীতে ২৬ জন, কাহালুতে ২১ জন, সোনাতলায় ২০ জন, নন্দীগ্রামে ১৬ জন আত্মহত্যা করেছেন।

গত কয়েক বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে এ চিত্র আরও স্পষ্ট হয়। ২০২২ সালে আত্মহত্যা করেছেন ৩৮৫ জন, ২০২৩ সালে ৩৮৭ জন এবং ২০২৪ সালে ৩৩৫ জন। এ হিসাবে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরে জেলায় মোট ১ হাজার ৫১৮ জন মানুষ আত্মহত্যা করেছেন।

বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, আত্মহত্যাকারীদের বড় অংশই তরুণ ও কর্মক্ষম বয়সী। অনেক ক্ষেত্রে পরীক্ষায় ব্যর্থতা, দীর্ঘদিনের বেকারত্ব, পারিবারিক প্রত্যাশার চাপ, দাম্পত্য কলহ কিংবা সামাজিক অপমান মানুষকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, নারীদের ক্ষেত্রে পারিবারিক নির্যাতন ও দাম্পত্য সংকট বড় কারণ হলেও পুরুষদের মধ্যে আর্থিক অনিশ্চয়তা ও সামাজিক ব্যর্থতা আত্মহত্যার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ