শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী

দুই মাস পর খুলে দেওয়া হলো আল-আকসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের মহামারির কারণে বন্ধ করে দেওয়ার দুই মাস পর ফের খুলে দেওয়া হলো জেরুজালেমের আল-আকসা মসজিদ। রবিবার ভোরের দিকে মসজিদটির চত্বর খুলে দেওয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

মুসলিম ধর্মাবলম্বীদের জন্য সৌদি আরবের মক্কা ও মদিনার পর তৃতীয় গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ভাবা হয় পবিত্র আল-আকসাকে।

প্রত্যক্ষদর্শী এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, রবিবার ফজরের নামাজের কয়েক ঘণ্টা আগে মুসল্লিদের মসজিদ চত্বরে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। মুসল্লিদের সবাই ছিলেন, মাস্ক পরিহিত।

মুসল্লিদের অভিনন্দন জানান, আল-আকসার মসজিদের পরিচালক ওমর আল-কিসওয়ানি। এ সময় মুসল্লিদের দলটি সুরের গেয়ে ওঠেন- “সৃষ্টিকর্তা মহান। আমাদের আত্মা ও রক্ত দিয়ে আল-আকসা রক্ষা করব।”

আল-আকসার মসজিদ চত্বরটি অবস্থিত ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে। করোনার মহামারির কারণে গত মার্চে মসজিদটির চত্বর বন্ধ করে দেয় ইসরায়েল কর্তৃপক্ষ।

রবিবার ওই চত্বরের আল-আকসা মসজিদের পাশাপাশি খুলে দেওয়া হয় বিখ্যাত ডোম অব দ্য রকও। মুসলমানদের বিশ্বাস, মিরাজের রাতে এখান থেকে তাদের নবী হজরত মোহাম্মদ (স.) আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন।

ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে দীর্ঘ বিরোধের অন্যতম কারণ এই আল-আকসা। জায়গাটি ইহুদি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্যও গুরুত্বপূর্ণ।

ঈদুল ফিতরের সময় আল-আকসা প্রাঙ্গনে ঈদের নামাজ পড়তে আসলে ইসরায়েলি নিরাপত্তাবাহিনীর বাধার মুখে পড়ে ফিলিস্তিনিরা। অনেককে আটকও করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ