শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষা সফরে যাওয়ার পথে বাস পুকুরে পড়ে শিক্ষিকাসহ নিহত ২, আহত ৩০ গাজায় ধ্বংসস্তূপের মধ্যে ২৫০ যুগলের গণবিয়ে জামায়াতের ইসলাম আমাদের ইসলাম নয়: হেফাজত আমির বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহযাত্রার আগে বিমানবন্দরে ইহরাম অবস্থায় তুর্কি ইমামের মৃত্যু এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা মানুষদের ভ্রান্ত মতবাদ থেকে রক্ষার দায়িত্ব আলেমদের: দেওবন্দের মুহতামিম জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী অবিলম্বে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি চায় কাতার সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের ১৬ বছর পূর্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা

জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় বিপদ! বিশেষজ্ঞদের পরামর্শ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

জি-মেইল ব্যবহারকারীদের জন্য বড় দু:সংবাদ! ৩০০ কোটি অ্যাকাউন্ট হ্যাকারদের নিশানায়। ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল এখন অবিচ্ছেদ্য অংশ। অনেকেই সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য মেসেজিং অ্যাপের তুলনায় জি-মেইলকে নিরাপদ বলে মনে করেন। কিন্তু এবার সেই নিরাপত্তায় বেড়েছে বড় ফাঁক।

সম্প্রতি জানা গেছে, ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট ফিশিং স্ক্যামের ঝুঁকিতে রয়েছে। গুগল প্রতিষ্ঠান এই হুমকির কথা স্বীকার করেছে। অর্থাৎ, জি-মেইল ব্যবহারকারীরা সতর্ক না থাকলে বড়সড় বিপদের মুখে পড়তে পারেন।


ফাঁদে ফেলছে আসল সাজার ভুয়া মেইল। এক সফটওয়্যার ডেভেলপার নিক জনসন টুইটার-এক্স হ্যান্ডলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, তিনি একটি ইমেইল পান no-reply@google.com থেকে। সেখানে জানানো হয়, তার গুগল অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্যের জন্য একটি সমন (subpoena) জারি করা হয়েছে।


 ইমেইলে থাকা একটি লিঙ্কে ক্লিক করতে বলা হয়। সেটি দেখতে একেবারে গুগল সাপোর্ট পেজের মতো, কিন্তু মূলত একটি ভুয়া ওয়েবসাইট, যা sites.google.com-এর মাধ্যমে হোস্ট করা হয়েছে।

এই ধরনের ফিশিং লিঙ্ক এমনভাবে সাজানো হয়, যেন তা গুগলের নিজস্ব সেবা বলে বিভ্রান্তি তৈরি করে। ফলে অনেক ব্যবহারকারী বুঝতে না পেরে ব্যক্তিগত তথ্য দিয়ে দেন।

বিশেষজ্ঞদের পরামর্শ:

১. অজানা উৎস থেকে আসা কোনো মেইলের লিঙ্কে ক্লিক করবেন না।

২. গুগল বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে মেইল এলে তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে যাচাই করুন।

৩. দুই স্তরের নিরাপত্তা (2FA) চালু রাখুন।

৪. সন্দেহজনক ইমেইল সম্পর্কে গুগলে রিপোর্ট করুন।

গুগলের অবস্থান:

গুগল জানিয়েছে, তারা এই ফিশিং আক্রমণ শনাক্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন সিকিউরিটি আপডেট আনছে। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে, সাইবার হামলার ধরনও ততই জটিল হয়ে উঠছে। তাই সচেতন ব্যবহারকারীই পারে নিজের তথ্যকে সুরক্ষিত রাখতে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ