বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করায় অভিনন্দন জানিয়েছেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

শনিবার (২৫ অক্টোবর) বেফাকের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে বেফাকের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আল্লামা মাওলানা মাহমুদুল হাসান।

বেফাকের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে পীর সাহেব মধুপুর বলেন— বেফাকের এই সংহতি ও একাত্মতা প্রকাশে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে আরও বেগবান করবে এবং দেশের অন্যান্য ইসলামি সংগঠনের জন্য এটি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

‘বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা’ শিরোনামে এক বার্তায় বলা হয়, আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগদানের জন্য দেশের উলামা তলাবাসহ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ অক্টোবর) বেফাকের মজলিসে আমেলার বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

সদরে বেফাক মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আমেলার বৈঠকে দেশের বেফাক সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ের উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ