রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘জুলাই কেন আমাদের লড়াই’ বইয়ের রিভিউ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গহরপুর জামিয়ার ১০ সালা দস্তারবন্দি সম্মেলন বৃহস্পতিবার, ব্যাপক প্রস্তুতি আনন্দমুখর পরিবেশে শুরু নূরানী বোর্ডের ২০তম সমাপনী পরীক্ষা মারকাযুল ফুরকানের ৪৫ জন শিশুর কুরআনের সবক গ্রহণ আটকের পর মাওলানা ফজলুর রহমানের ছেলেকে ছেড়ে দিয়েছে পুলিশ ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু আলিম সাপ্লিমেন্টারি পরীক্ষা: কেন্দ্রের কর্মকর্তাদের জন্য ২৫ নির্দেশনা ফ্যাসিবাদ ও দেশব্যাপী নৈরাজ্যের বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে ইসলামী আন্দোলন নেয়ামতের কদর করতে হবে হারানোর আগেই: মসজিদে নববির খতিব

বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগদানের জন্য দেশের উলামা তলাবাসহ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ অক্টোবর) বেফাকের মজলিসে আমেলার বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

সদরে বেফাক মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আমেলার বৈঠকে দেশের বেফাক সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ের উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

বেফাক নেতৃবৃন্দ টঙ্গীর খতীব মুফতি মোহেব্বুল্লাহ সাহেবের অপহরণ ও নির্যাতন এবং নানাবিধ অন্যায় অপকর্মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দেশজুড়ে ইসকন নিষিদ্ধের যে দাবি উঠেছে, এর সাথেও একাত্মতা প্রকাশ করেন।

এলএইস/