বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানা উসমান ফয়েজীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়’ মাওলানা মাসুদ আজহারের খোঁজে ৭০ লাখ রুপি পুরস্কার ঘোষণা মাওলানা উসমান ফয়েজীর ইন্তেকালে হেফাজতের শোক বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে হেবা আইন পাস করতে হবে: জমিয়ত ‘দ্রব্যমূল্য, জ্বালানি-বিদ্যুৎ সংকট ও দুর্নীতি-দলীয়করণ বন্ধে সরকারের সদিচ্ছা দরকার’ বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ মেনে নেওয়া হবে না: গাজী আতাউর রহমান ২০২৭ সালের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ১৮ সেপ্টেম্বর জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের 'সীরাতুন্নবী (সা.) ফেস্টিভ্যাল ২০২৬' ইরানি হামলায় মার্কিন ঘাঁটিতে শত শত ভবন ও ড্রোন ধ্বংস 

ইসকন নিষিদ্ধের দাবিতে সাভারে ইত্তিহাদুল উলামার বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে সাভারের হেমায়েতপুরে ঢাকা আরিচা মহাসড়কে ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ অক্টোবর শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত এই বিক্ষোভে দলমত নির্বিশেষে হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ইত্তিহাদুল উলামা তেঁতুলঝোড়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আলেমেদ্বীন ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী। সংগঠনটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কুদ্দুস এবং মুফতি ইলিয়াস হোসাইন ও মুফতি মাহমুদ হাসান হাবিবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হারুনিয়া মাদরাসার মুহতামিম মুফতি আলী আশরাফ তৈয়ব, ভূঁইয়াবাড়ি জামে মসজিদের খতীব মাওলানা আবু সাঈদ, মুফতি কেফায়াতুল্লাহ আনসারী, মুফতি সিদ্দীকুর রহমান, মুফতি মাহমুদুল হাসান মুরতাজা, মাওলানা আব্দুর রহীম, মুফতি হোসাইন আহমাদ, খালিদ সাইফুল্লাহ রাজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আলী আকবর কাসেমী বলেন, উগ্র হিন্দুত্ববাদী ইসকন ইন্ডিয়ার এজেন্ট হিসেবে মুসলমানদের বিরুদ্ধে নানা অন্তর্ঘাতমূলক তৎপরতায় লিপ্ত। সর্বশেষ টঙ্গী মরকুনের বিটিসিএল টিএন্ডটি কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মহিবুল্লাহ মিয়াজীকে জুমার খুতবায় সত্যোচ্চারণের কারণে পরপর ১২টি চিঠি পাঠিয়ে হুমকি দেয়ার একপর্যায়ে ইসকন সন্ত্রাসীরা তাকে গাজীপুর থেকে গুম করে। অবশেষে ওই ইমামকে সীমান্তবর্তী পঞ্চগড়ে শিকলে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় পাওয়া গেছে। আমরা এই গুমের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং অন্তর্বর্তী সরকারের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের হাইকমিশনের প্রভাব খাটিয়ে ইসকন এদেশের প্রশাসন, আমলা ও গোয়েন্দা বাহিনীর একটি অংশকে ম্যানেজ করে তাদের উগ্র হিন্দুত্ববাদী তৎপরতা জারি রেখেছে। মুসলিম কিশোরী ও তরুণীদের টার্গেট করে তারা ভাগওয়া লাভ ট্রাপের মাধ্যমে ধর্ষণ সহ জঘন্য অপরাধ করছে। গাজীপুরের শিশু আশামনির উপর বর্বর যৌন নির্যাতন করেছে। ইতিপূর্বে ইসকন প্রকাশ্য দিবালোকে এডভোকেট আলিফকে হত্যা করেছে।

এদেশের মুসলমানরা সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত কোনো অপরাধীর জুলুমের শিকার হলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি আসে না। বাংলাদেশ ও ইন্ডিয়ার মুসলমানদের নিরাপত্তা ও ধর্মীয় পবিত্রতা রক্ষার প্রশ্নে বর্তমান অন্তর্বর্তী সরকার বারবার নীরব থেকেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি জানাই।

বাদ জুমা তেঁতুলঝোড়া ইউনিয়নের মসজিদগুলো থেকে খতীবগণ মুসল্লীদের নিয়ে মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। সমাবেশ শেষে বিশাল একটি মিছিল হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীহর নেতৃত্বে ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ