সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

ফোন হ্যাক হলে বোঝার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

আধুনিক যুগে স্মার্টফোন হ্যাক হওয়া যেন নিত্য দিনের ঘটনা। হ্যাকাররা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করা থেকে শুরু করে বিভিন্ন ক্ষতিকারক কাজ করতে পারে। অনেকেই মনে করেন, যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য নেই, তাদের ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা নেই। তবে সত্যি হচ্ছে, ডার্ক ওয়েব বা অনলাইনে অনেক তথ্যই মূল্যবান।

ফোন হ্যাক হলে ব্যবহারকারীরা সাধারণত নিম্নলিখিত লক্ষণগুলো লক্ষ্য করেন:

অস্বাভাবিক ব্যাটারি খরচ: হ্যাক হওয়া ফোনের ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার চলার কারণে ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়।

ফোনের অতিরিক্ত গরম থাকা: ধারাবাহিকভাবে ফোন গরম থাকলে ম্যালওয়্যার বা স্পাইওয়্যারের কার্যক্রম সন্দেহজনক হতে পারে।

ডাটা খরচ বেড়ে যাওয়া: ফোন ব্যবহারকারীর অজান্তে তথ্য তৃতীয় পক্ষের কাছে পাঠানো হলে ডাটা খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়।

অ্যাপ নিজে থেকেই খোলা: কোনো অ্যাপ অপ্রত্যাশিতভাবে চালু হওয়া, মেসেজ বা কল অন্যের কাছে চলে যাওয়া হ্যাকের ইঙ্গিত।

পপআপ ও বিজ্ঞাপন বৃদ্ধি: অচেনা অ্যাপ ডাউনলোড হওয়া, পপআপ এবং বিজ্ঞাপন হঠাৎ বেড়ে যাওয়া।

ফোন ধীরগতির হয়ে যাওয়া: হঠাৎ ফোন স্লো হয়ে যাওয়া বা ল্যাগ করা।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, অজানা লিংক এড়ানো, নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং অচেনা অ্যাপ ইনস্টল না করাই ফোন নিরাপত্তার মূল চাবিকাঠি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ